• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, যুবক আটক

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ২০, ২০২১, ০২:৩৭ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, যুবক আটক

ছবি - সংগ্রহীত

দখিনের সময় ডেক্স ॥

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সামাজিক যোগযোগমাধ্যমে নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট দেওয়ার অভিযোগে ভোলার চরফ্যাশনে শাহিন আলম মোহাম্মদী নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

গত রোববার রাতে উপজেলার চরমানিকা ইউনিয়নের চরকচ্চপিয়া গ্রামে ওই যুবকের বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক শাহিন উপজেলার ৪নং ওয়ার্ডের মো. ফারুকের ছেলে।

দক্ষিণ আইচা থানার ওসি (তদন্ত) মিলন কুমার বিশ্বাস জানান, আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ চলছে।  তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হবে।

থানা সূত্রে আরও জানা যায়, গত ১৪ এপ্রিল শাহিন আলম মোহাম্মদী নামে ওই যুবক তার সামাজিক যোগযোগমাধ্যমে ফেসবুকে নিজের নামের আইডি থেকে প্রধানমন্ত্রীর একটি ছবি বিকৃত করে পোস্ট দেন। পোস্ট করা ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।