• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সার্বিক অবস্থা বোঝার চেষ্টা করছে জাপান: আমীর খসরু

দখিনের সময়
প্রকাশিত জুন ৪, ২০২৩, ১৩:৫৫ অপরাহ্ণ
বাংলাদেশের সার্বিক অবস্থা বোঝার চেষ্টা করছে জাপান: আমীর খসরু
দখিনের সময় ডেস্ক:
জাপান বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি, মানবাধিকারসহ সার্বিক অবস্থা বোঝার চেষ্টা করছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে আজ রোববার সকালে এক ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে গণমাধ্যমকে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীর বাংলাদেশে নির্বাচন পরিস্থিতি, মানবাধিকারসহ সার্বিক অবস্থা বোঝার চেষ্টা করছে জাপান। বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, সরকার বদল হলেও দেশের রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ থাকবে কি না, তা জানতে চেয়েছে জাপান। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ, জাপান দূতাবাসের প্রথম রাজনৈতিক সচিব মিস ইগাই প্রমুখ।