• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার থেকে শপিংমল–দোকানপাট খুলে দেয়ার সিদ্ধান্ত

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২১, ১২:৪৫ অপরাহ্ণ
রবিবার থেকে শপিংমল–দোকানপাট খুলে দেয়ার সিদ্ধান্ত

দখিনের সময় ডেক্স:

আগামী রোববার (২৫ এপ্রিল) থেকে শপিংমল ও দোকানপাট খোলা রাখা যাবে। সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা থাকবে। এ বিষয়ে আজ শুক্রবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখা যাবে।

করোনাভাইরাসের সংক্রমণরোধে সারা দেশে দ্বিতীয় দফায় লকডাউন শুরু হয় গতকাল বৃহস্পতিবার থেকে, যা চলবে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত।