• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় পরীক্ষায়ও খালেদা জিয়া করোনা পজিটিভ

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২১, ০৭:২১ পূর্বাহ্ণ
দ্বিতীয় পরীক্ষায়ও খালেদা জিয়া করোনা পজিটিভ

দখিনের সময় ডেক্স:

দ্বিতীয় পরীক্ষায়ও করোনা পজিটিভ এসেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। বিষয়টি নিশ্চিত করেছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। তবে বেগম জিয়া শঙ্কামুক্ত এবং শারীরিক অবস্থা ভাল বলেও দাবী করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক। এর আগে, শনিবার(২৪ এপ্রিল) দুপুরে করোনা আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনার দ্বিতীয় পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।

উল্লেখ্য, গত ১১ই এপ্রিল খালেদা জিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তখন থেকে গুলশানের বাসায় অবস্থান করছেন তিনি। তার বাসার আরও কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। শুরু থেকেই খালেদা জিয়ার স্বাস্থ্যের দেখভাল করছেন বিশেষজ্ঞ চিকিৎসকদল। খালেদা জিয়ার ফুসফুসে সামান্য সংক্রমণ থাকলেও সবমিলে ভাল আছেন বলে জানিয়েছেন তার চিকিৎসকেরা।