• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে এবার মিলেছে করোনার নাইজেরিয়ান ভেরিয়েন্ট

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২১, ০৭:২৮ পূর্বাহ্ণ
দেশে এবার মিলেছে করোনার নাইজেরিয়ান ভেরিয়েন্ট

দখিনের সময় ডেক্স:

দেশে এবার করোনাভাইরাসের নাইজেরিয়ান ভ্যারিয়েন্ট বি—ওয়ান, ফাইভ টু ফাইভ এর অস্তিত্ব পাওয়া গেছে। চলতি বছরের মার্চ ও এপ্রিলে ঢাকা ও সিলেট বিভাগ থেকে সংগ্রহ করা নমুনার ‍জিনোম সিকুয়েন্সিং করে এই ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া যায়। এই তথ্য প্রকাশিত হয়েছে গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটা—জিআই-এস-এ-ই-ডির ওয়েবসাইটে।

গবেষণা প্রতিবেদনে বলা হয় রাজধানীর কয়েকটি এলাকাসহ সুনামগঞ্জ জেলায় মিলেছে এই ধরনটির অস্তিত্ব। এটি কতটা শক্তিশালী সে বিষয়ে এখনো নিশ্চিত না হলেও কোন কোন গবেষক বলছেন, এটি বেশ দ্রুত ছড়াতে সক্ষম। আফ্রিকা ও ইউরোপের বেশকয়েকটি দেশসহ যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াও এই ধরনটি এরইমধ্যে শনাক্ত হয়েছে।