• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যবিধি না মানলে আবারও কঠোর লকডাউন: কাদের

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২১, ১৩:৫৮ অপরাহ্ণ
স্বাস্থ্যবিধি না মানলে আবারও কঠোর লকডাউন: কাদের

দখিনের সময় ডেক্স:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলমান লকডাউনের পরে গণপরিবহন চলাচলের সুযোগ দেওয়া হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা না হলে সরকার আবার কঠোর লকডাউন দিতে বাধ্য হবে। ওবায়দুল কাদের রোববার(২৫এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে আয়োজিত খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণের এই অনুষ্ঠানে সড়ক পরিবহনমন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

মতবিনিময় সভায় ওবায়দুল কাদের বলেছিলেন, জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে সরকার গণপরিবহন চালুর চিন্তাভাবনা করছে। গণপরিবহনে অর্ধেক আসন খালি রেখে যে ভাড়া নির্ধারণ ছিল, সেই ভাড়ার অতিরিক্ত নিলে শাস্তির আওতায় আনা হবে। লকডাউন শিথিল হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে গতকাল ওবায়দুল কাদের বলেছিলেন, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান লকডাউন ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত চলবে।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউন চললেও আজ রোববার(২৫ এপ্রিল) থেকে খুলে দেওয়া হয়েছে দোকানপাট ও বিপণিবিতান। এই খবরে রাজধানীতে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তি ও করোনার ঝুঁকি মাথায় নিয়ে তাঁরা পথে নেমেছেন।