• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ দিনের জন্য বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২১, ১৮:৪৪ অপরাহ্ণ
১৪ দিনের জন্য বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ

দখিনের সময় ডেক্স:

করোনা ভাইরাসের কারণে সোমবার(২৬ এপ্রিল) থেকে ১৪ দিনের জন্য বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ থাকবে। ভারতে করোনা ভাইরাস পরিস্থিতি অবনতি হওয়ায় এই পদক্ষেপ নিয়েছে সরকার। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এ তথ্য জানিয়েছেন। তবে এই সময়ে পণ্যবাহী যানবাহন চলবে।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক আরিফা রহমান রুমা নিজের ফেসবুক পেজে বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধের বিষয়ে স্ট্যাটাস দিয়েছেন। এর আগে জরুরি পণ্য পরিবহন ছাড়া ভারতের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধের জন্য সরকারের কাছে প্রস্তাব করা হয় জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

ভারতে করোনা ভাইরাসে একদিনে শনাক্ত ও মৃত্যুর সব রেকর্ড ভেঙে গেছে। ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে তিন লাখ ৪৯ হাজার। একইসময়ে মারা গেছেন দুই হাজার ৭৬৭ জন। গত কয়েকদিন ধরেই ভারতে দৈনিক শনাক্ত ৩ লাখের উপরে থাকছে।