• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

দখিনের সময়
প্রকাশিত জুলাই ২৬, ২০২৩, ১৩:৩৭ অপরাহ্ণ
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

 

দখিনের সময় ডেস্ক:
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির দুই নেতা। আজ বুধবার সকালে গুলশানের আমেরিকান ক্লাবে এই বৈঠক অনুষ্ঠিত হয়।সকাল সাড়ে আটটা থেকে শুরু হওয়া এই বৈঠক চলে পৌনে ১০টা পর্যন্ত।
সোয়া ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।আগামীকাল রাজধানী ঢাকায় মহাসমাবেশ করছে বিএনপিসহ সমমনা ৩৭টি রাজনৈতিক দল। তার আগের দিন বিশ্বের প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হলো।