• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে ৩ ঘণ্টার মধ্যে হেফাজতের আহ্বায়ক কমিটি ঘোষণা

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২১, ০৫:১৪ পূর্বাহ্ণ
সাড়ে ৩ ঘণ্টার মধ্যে হেফাজতের আহ্বায়ক কমিটি ঘোষণা

দখিনের সময় ডেক্স :

কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত হওয়ার সাড়ে তিন ঘণ্টার মাথায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বায়ক কমিটি ঘোষণা করে। হেফাজতে ইসলামের সদ্যসাবেক আমির জুনায়েদ বাবুনগরীকে আহবায়ক করে তিন সদস্যের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।আহবায়ক কমিটির অন্য দুজন হলেন মহিববুল্লাহ বাবুনগরী ও নুরুল ইসলাম জিহাদী। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন আহবায়ক কমিটি  ঘোষণা করা হয়।

মহিবুল্লাহ বাবুনগরী আগের কমিটির প্রধান উপদেষ্টা আর নুরুল ইসলাম মহাসচিব ছিলেন। মহিববুল্লাহ বাবুনগরী জুনায়েদ বাবুনগরীর মামা।

আহবায়ক কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করে হেফাজত নেতা আহসান উল্লাহ বলেন, কাউন্সিলের মাধ্যমে আহবায়ক কমিটি সারাদেশে নতুন কমিটি ঘোষণা করবেন।

এর আগে রোববার রাত ১১ টার দিকে এক ভিডিও বার্তার মাধ্যমে হেফাজতে ইসলামের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জুনায়েদ বাবুনগরী। ওই সময় তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতির কারণে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।