• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমান এখন লাদেন রহমানে পরিণত হয়েছে: নানক

দখিনের সময়
প্রকাশিত জুলাই ২৮, ২০২৩, ১৮:২৭ অপরাহ্ণ
তারেক রহমান এখন লাদেন রহমানে পরিণত হয়েছে: নানক
দখিনের সময় ডেস্ক:
সন্ত্রাস ও জঙ্গিবাদকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে তারেক রহমান এখন লাদেন রহমানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। আজ শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে আয়োজিত শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগের সহযোগগী ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ এ সমাবেশের আয়োজন করে।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘নির্বাচন যত সন্নিকটে, ততই বিএনপি বানচালের চক্রান্ত করছে। একটি অবৈধ সরকার আনতে চায় তারা। তারা গণতন্ত্র মানবাধিকারের কথা বলে। অথচ তাদের জন্ম অগণতান্ত্রিক পথে। ওদের নেতা জিয়াউর রহমান ২৪ ঘণ্টার কারফিউ দিয়ে গণতন্ত্র কায়েম করেছে। ওরা আজ গণতন্ত্রের বাণী শোনায়। মানবাধিকারের বাণী শোনায়। অথচ ২০০৪ সালে গ্রেনেড হামলা করেছিল তারা। এ কারণে তারেক রহমান এখন লাদেন রহমানে পরিণত হয়েছে। উনি এখন বিদেশ থেকে বাণী শোনান।’