• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘রাস্তা বন্ধ করতে এলে বিএনপির চলার পথ বন্ধ করে দেব’

দখিনের সময়
প্রকাশিত জুলাই ২৮, ২০২৩, ২১:৪৫ অপরাহ্ণ
‘রাস্তা বন্ধ করতে এলে বিএনপির চলার পথ বন্ধ করে দেব’
দখিনের সময় ডেস্ক:
বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা ঢাকার রাস্তা বন্ধ করতে আসবে তাদের চলার পথ বন্ধ করে দেব। দেশি-বিদেশি কেউ চোখ রাঙাবেন না। আমাদের শেকড় এ মাটির গভীরে। আমরা কাউকে পরোয়া করি না। আজ শুক্রবার (২৮ জুলাই) বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী তিন সংগঠনের আয়োজনে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আগামীকাল শনিবার ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর জবাবে সেতুমন্ত্রী বলেন, শুনলাম আপনারা নাকি রাস্তা বন্ধ করবেন। ঢাকার প্রবেশমুখে অবস্থান নেবেন! আপনাদের চলার রাস্তাও বন্ধ করে দেব। আমাদের চোখ রাঙাবেন না। তিনি বলেন, কারও চোখ রাঙানির পরোয়া বঙ্গবন্ধুকন্যা করেন না। যেদিকে তাকাই লোকে আজ লোকারণ্য। শুধু মানুষ আর মানুষ।
যেদিকে তাকাই তারণ্যের মিছিল, বঙ্গপসাগরের ঢেউ। যেদিকে তাকাই কর্ণফুলীর উত্তাল তরঙ্গ। কোথায় দাঁড়াবে? আমরা ছেড়ে দেব, সংঘাত করব না। আমরা সংঘাত চাই না। আমরা সংঘাতের জন্য এই সমাবেশ করছি না। সেতুমন্ত্রী বলেন, বিএনপির মধ্যে মনোনয়ন বাণিজ্য চলছে৷ লন্ডনগামী যাত্রী বাড়ছে। তারেক জিয়ার ধমক খেতে খেতে বেচারার (মির্জা ফখরুল) অবস্থা কাহিল।