• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমানউল্লাহকে দেখতে হৃদরোগ ইনস্টিটিউটে যাচ্ছেন

দখিনের সময়
প্রকাশিত জুলাই ২৯, ২০২৩, ১৪:৪৪ অপরাহ্ণ
আমানউল্লাহকে দেখতে হৃদরোগ ইনস্টিটিউটে যাচ্ছেন
দখিনের সময় ডেস্ক:
অবস্থান কর্মসূচি থেকে আটক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানকে দেখতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যাচ্ছেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি। আজ শনিবার গাবতলী থেকে বিএনপির এ নেতাকে আটক করা হয়।
এদিন সকাল ১১টার দিকে পূর্ব ঘোষিত আন্দোলনের অংশ হিসেবে গাবতলীতে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হতে থাকলে পুলিশ তাঁদের উঠিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে মাজার রোডের নাবিল পরিবহনের সামনের সড়কে আমানউল্লাহ আমান শুয়ে পড়েন। পুলিশ তাঁকে সরানোর চেষ্টা করে। পরে সেখান থেকে আমানউল্লাহকে একটি পুলিশ ভ্যানে তোলা হয়।
এদিকে রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ চলাকালে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আব্দুল সামাদ আজাদসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষের সময় সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী, গয়েশ্বর চন্দ্র রায়সহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।