• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

দখিনের সময়
প্রকাশিত জুলাই ২৯, ২০২৩, ১৮:৩৫ অপরাহ্ণ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
দখিনের সময় ডেস্ক:
রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে বাধা-হামলা ও গ্রেফতার নিয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। সংবাদ সম্মেলনে কথা বলবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৯ জুলাই) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। তিনি জানান, ২৯ জুলাই সন্ধ্যা ৬টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।