• ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ৮, ২০২৩, ২১:১২ অপরাহ্ণ
ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের অসুস্থতার কারণে সিনিয়র সহ—সভাপতি রাশেদ ইকবাল খানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি আরও বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল আলম বকুল বলেন, শ্রাবণ ডেঙ্গুতে আক্রান্ত তাই রাশেদকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে, রওনকুল ইসলাম শ্রাবণের ঘনিষ্ঠ একাধিক ছাত্রদল নেতা  জানিয়েছেন, তিনি অসুস্থ নন, নিয়মিতই দলীয় কার্যালয়ে আসছেন। এমনকি শ্রাবণকে যখন দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়, তখন তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন।