• ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৩, ২৩:৪৬ অপরাহ্ণ
নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি
দখিনের সময় ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে আগামীকাল বুধবার দোয়া মাহফিল করবে দলটি। এ ছাড়া খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আগামী বৃহস্পতিবার সারা দেশে লিফলেট বিতরণ এবং শনিবার ঢাকাসহ সারা দেশে জেলা ও মহানগরে পদযাত্রা করবে বিএনপি।
আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা দেন। এ সময় রিজভী আরও জানান, যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় সরকার পতনের এক দফা দাবিতে আগামী শুক্রবার ঢাকাসহ সারা দেশের মহানগর পর্যায়ে গণমিছিল করবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দল ও জোট।
উল্লেখ্য, গত বুধবার স্বাস্থ্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। অসুস্থ বোধ করায় চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে বেশ কিছু শারীরিক পরীক্ষা করার জন্য যান তিনি। পরে তাকে ভর্তি করা হয়।