• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহামারির চরম খরায়ও মানবিক সাহায্য নিয়ে পাশে থাকতে চাই : পুলিশ কমিশনার বিএমপি

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২১, ০১:০৩ পূর্বাহ্ণ
মহামারির চরম খরায়ও মানবিক সাহায্য নিয়ে পাশে থাকতে চাই : পুলিশ কমিশনার বিএমপি

দখিনের সময় ডেক্স:

গতকাল মঙ্গলবার ঘটিকায় পুলিশ লাইন্স বরিশালে বিএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের  পুলিশ কমিশনার  মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার । সভাপতি মহোদয়, কল্যাণ সভার শুরুতেই বিএমপি’র সকল সদস্যদের বিবিধ কল্যাণে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন ও চলতি মাসের বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন ধরনের কল্যানমূলক সিধান্ত গ্রহণ করেন।

এ-সময় তিনি গরমে কর্তব্যরত অবস্থায় মারাত্মকভাবে পানিশূন্যতায় হিট স্ট্রোক না হয় সে মর্মে পর্যাপ্ত খাবার সরবরাহের পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান সহ সুষম খাদ্য, চিকিৎসা, শিক্ষা, আবাসনসহ নানান ধরনের কল্যাণ সাধন নিয়ে আলোচনার পাশাপাশি পুলিশের আচার-আচরণ, কৃঙ্খলা, ড্রেসরুল সহ নানাবিধ বিষয়ের উপর গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন।  তিনি বলেন, পুলিশ ও জনগণের মধ্যে আস্থার সুসম্পর্ক গড়ে তুলতে মাননীয় আইজিপি মহোদয়ের সুদূরপ্রসারী সুযোগ্য নেতৃত্ব ও  নির্দেশনায় সারা বাংলাদেশে চলমান বিট পুলিশিং পরীক্ষিতভাবে জনগণের জন্য যেমন সুফল বয়ে এনেছে, তেমনি আমাদের জন্য সহায়ক ভূমিকা রেখেছে। এই বিট পুলিশিংয়ে যেন কোন প্রকার ভাটা না পরে। তাই প্রো-একটিভ পুলিশিং এর অংশ হিসেবে কমিউনিটি পুলিশিং ও বিট পলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে অপরাধ দানাবাঁধার আগেই সমূলে নির্মূল করতে হবে।

প্রতিমাসে ভালো কাজের স্বীকৃতি হিসেবে যেমন পুরস্কার দিয়ে উৎসাহিত করে থাকি, তেমনি অনৈতিক, অপেশাদার, গর্হিত কাজে জড়ালে কঠোর বিভাগীয় ভর্ৎসনা রয়েছে। তিনি আরও বলেন, আমাদের জনগণের দোরগোড়ায় পৌঁছানো সক্ষমতা মাথায় রেখে বৈশ্বিক মহামারিতে নিয়মিত কর্তব্যের পাশাপাশি ত্রাণ সহায়তা মাস্ক বিতরণ সহ নানাবিধ মানবিক সাহায্য নিয়ে যেভাবে দাঁড়িয়েছি, বিশেষ করে ২৪ ঘন্টা শ্বাসকষ্ট রোগীর প্রাথমিক স্টেজে অক্সিজেন সেবা সরবরাহ সেন্টার  চালু রেখেছি, ইতোমধ্যে তা জনমনে ব্যপক সারা দিয়েছে। এই ধারা অব্যাহত রেখে  একসাথে কাজ করার মাধ্যমে যে-কোন পরিস্থিতি মোকাবেলা করতে হবে।