• ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাকা চুরির আরেক ফন্দি পেনশন স্কিম: ফখরুল

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৩, ১৭:৩৩ অপরাহ্ণ
টাকা চুরির আরেক ফন্দি পেনশন স্কিম: ফখরুল
দখিনের সময় ডেস্ক:
সদ্য চালু হওয়া সার্বজনীন পেনশন স্কিমকে টাকা চুরির ফন্দি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর দয়াগঞ্জে শুক্রবার দলটির গণমিছিল কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘এরা নাকি পেনশন ভাতা দেবে। এরা টাকা চুরি করার আরেকটা নতুন ফন্দি করছে। সেই টাকা চুরি করে ভোট করবে এরা। ফখরুল বলেন, ‘আজ সারাদেশকে এ আওয়ামী লীগ কারাগারে পরিণত করেছে। কেন আটক করে? বলেন তো, ভয়ে। ভয়ে আওয়ামী লীগের মুখ শুকিয়ে গেছে। শেখ হাসিনার এখন নতুন নতুন কাপড় পরা বন্ধ করে দিয়েছে। তারা যে টাকা পাচার করেছে তা নিয়ে চিন্তায় আছে। অবস্থা এখন আরও খারাপ। কোনো দিকে সরকারের আর পালাবার পথ নেই। সংবিধান আর বৈধ নেই, এটি আওয়ামী লীগ অবৈধ করেছে।’
দেশের সব নাগরিককে পেনশনের আওতায় আনতে গত ১৭ আগস্ট সার্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ মানুষের সুরক্ষায় এ ধরনের উদ্যোগ দেশে এটিই প্রথম। গত নির্বাচনের আগে দেওয়া আওয়ামী লীগের ইশতেহারেও এই সার্বজনীন পেনশন স্কিমের কথা ছিল।