• ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি ছাত্রদলের ৬ নেতা গ্রেপ্তারের নিন্দা

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৩, ১৫:৪০ অপরাহ্ণ
ঢাবি ছাত্রদলের ৬ নেতা গ্রেপ্তারের নিন্দা

 

দখিনের সময় ডেস্ক:
জাতীয়তাবাদী ছাত্রদলের ছয় নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. মাহমুদুল হাসানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
গ্রেপ্তার করা ছাত্রদলের নেতারা হলেন– ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মো. হাসানুর রহমান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, অমর একুশে হল শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রিয়াদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জাহির উদ্দিন বাবর ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ডিবি পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়ায় ছাত্রদলের ছয় নেতাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল গণমাধ্যমকে বলেন, মমিনুল ইসলাম জিসানকে ফোনে পাওয়া যাচ্ছিল না। তখন জিসানের বাসায় নেতাকর্মীরা খুঁজতে গেলে তাদেরকেও গ্রেপ্তার করা হয়।