• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২১, ০৪:০৯ পূর্বাহ্ণ
খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

দখিনের সময় ডেক্স:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৭শে এপ্রিল) রাতে গুলশানের বাসা থেকে হাসপাতালে নেয়া হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে। আরও শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি। দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে খালেদা জিয়া।

খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদ জিয়াকে হাসপাতালে নেয়া হবে। তার যাওয়া-আসার পথে নিরাপত্তার জন্য ডিএমপি কমিশনার বরাবরে একটি চিঠি দেয়া হয়েছে। এর আগে, ১৫ই এপ্রিল সিটি স্ক্যান করার জন্য করোনা আক্রান্ত খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছিল।