• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পতেঙ্গায় অয়েল ট্যাংকারে আগুন, নিহত ১

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২১, ১১:১৭ পূর্বাহ্ণ
পতেঙ্গায় অয়েল ট্যাংকারে আগুন, নিহত ১

দখিনের সময় ডেক্স:

চট্টগ্রাম পতেঙ্গা বন্দরের কর্ণফুলী নদী চ্যানেলের একটি প্রতিষ্ঠানের জেটিতে নোঙর করা লাইটার অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন এক ব্যক্তি, আহতও হয়েছেন একজন। আজ বৃহস্পতিবার(২৯ এপ্রিল) সকাল ৭টার দিকে সুপার পেট্রো কেমিকেল রিফাইনারি লিমিটেডের ঘাটে বাধা অবস্থায় ওই ট্যাংকারটিতে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচায় জানা যায়নি।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক গণমাধ্যমকে জানান, দেশের অভ্যন্তরীণ রুটে ট্যাংকারটি তেল পরিবহন করে। জেটিতে থাকা অবস্থায় ইঞ্জিন রুমে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুইঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।