• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রওশন এরশাদ অসুস্থ, সিএমএইচে ভর্তি

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২১, ১৭:৪৫ অপরাহ্ণ
রওশন এরশাদ অসুস্থ, সিএমএইচে ভর্তি

দখিনের সময় ডেক্স:

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে ভর্তি করা হয়। তিনি পানিশূন্যতায় ভুগছেন বলে জানা গেছে।

হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে রওশন এরশাদের সহকারী ব্যক্তিগত সচিব মামুন জানান, রওশন এরশাদ বর্তমানে সুস্থবোধ করছেন। তার করোনা নেগেটিভ। গরমে ডি হাইড্রেশনের কারনে এমনটি হতে পারে বলে জানান মামুন। তাই সিএমএইচে ভর্তি করা হয়। এখন তিনি অনেকটাই সুস্থ। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, রওশন এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়েছে বলে শুনেছি।