1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভ্যাট-আয়কর বিষয়ে দিনব্যাপী কর্মশালা

dokhinersomoy
September 16, 2026 3:54 pm
Link Copied!

দখিনের সময়।। 

ভ্যাট ব্যবস্থাপনা, আয়কর এবং অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বিষয়ে সচেতনতা ও বাস্তবভিত্তিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ কর্মশালার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্মশালাটির আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল-বরিশালের কর কমিশনার শেখ শামীম বুলবুল।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইকিউসির পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. ইমরান হোসেনের সভাপতিত্বে কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ-বরিশালের যুগ্ম কমিশনার মো. মেহেবুব হক এবং কর অঞ্চল-বরিশালের উপ কর কমিশনার প্রীতিশ বিশ্বাস।

কর্মশালার উদ্বোধনী বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ বলেন, “ভ্যাট ও ট্যাক্স আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সঠিকভাবে ভ্যাট ও ট্যাক্স প্রদান করার মাধ্যমে আমরা রাষ্ট্রের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে প্রত্যক্ষভাবে অবদান রাখতে পারি। এ বিষয়ে সঠিক জ্ঞান ও সচেতনতা থাকা প্রত্যেক নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের ভ্যাট ও আয়কর বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এ ধরনের কর্মশালা অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে কর ও ভ্যাট প্রদানে সচেতন হতে সহায়তা করবে।

দিনব্যাপী কর্মশালায় ভ্যাট ব্যবস্থাপনা, আয়কর সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের পদ্ধতি ও প্রয়োজনীয় দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তাদের আয়কর রিটার্ন দাখিল এবং ভ্যাট ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন ব্যবহারিক বিষয় তুলে ধরা হয়।

কর্মশালায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের ভ্যাট ও আয়কর সংক্রান্ত জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অনলাইনে আয়কর রিটার্ন দাখিলসহ সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা প্রদানই ছিল এ কর্মশালার অন্যতম উদ্দেশ্য।