• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছোবল খেয়েও বিষধর সাপ নিয়ে হাসপাতালে যুবক!

দখিনের সময়
প্রকাশিত মে ২, ২০২১, ০৭:০৮ পূর্বাহ্ণ
ছোবল খেয়েও বিষধর সাপ নিয়ে হাসপাতালে যুবক!

দখিনের সময ডেক্স:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কামালপুর গ্রামে সাপের কামড়ে বজলুল আহমেদ (৪০) নামের এক ব্যক্তি আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।  ঘটনার পর নিজেই সাপটিকে পিটিয়ে হত্যা করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন বজলুর আহমেদ।

বজলুল আহমেদ বলেন, শুক্রবার রাতে বাড়ির পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলাম। এসময় আমার পায়ে কয়েক জায়গায় একটি সাপটি কামড় দেয়। পরে আমি নিজেই সাপটিকে পিটিয়ে মেরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ হোসেন বলেন, সাপটির নাম গোখরা। এটি বিষধর সাপের মধ্যে একটি। আমরা বজলুর আহমেদকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রেখেছি। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো।