• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যত টাকাই লাগুক সবার জন্য করোনার ভ্যাকসিন আনা হবে: প্রধানমন্ত্রী

দখিনের সময়
প্রকাশিত মে ২, ২০২১, ১৩:৫৮ অপরাহ্ণ
যত টাকাই লাগুক সবার জন্য করোনার ভ্যাকসিন আনা হবে: প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেক্স:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যত টাকাই লাগুক করোনার ভ্যাকসিন নিয়ে আসা হবে এবং সবাই পাবে। সামনে করোনার টিকা আরও আসবে, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলুন। তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ খুবই মারাত্মক। প্রধানমন্ত্রী জানান, তাৎক্ষণিকভাবে কোথাও কোনো সহায়তার প্রয়োজন হলে যাতে সেটা করা যায়, সেজন্য জেলা প্রশাসকদের অনুকূলেও অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।

রোববার (২রা মে) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এ কার্যক্রম উদ্বোধন কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, সরকার কাজ শুরু করার পর যেসব বুদ্ধিজীবী পরামর্শ দেন তারা কোথায়, কয়জনকে সহযোগিতা করেছেন। অতীতের মতো করোনা দুর্যোগেও মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী আরও বলেন, সমাজের বিত্তবানদের মহামারিতে কষ্ট পাওয়া মানুষের পাশে দাঁড়াতে হবে। আন্তঃজেলা যান চলাচল বন্ধ থাকায় কাজ হারানো পরিবহন শ্রমিকদেরও আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিরোধীদলে থাকা অবস্থাতেও মানুষের পাশে ছিল আওয়ামী লীগ। অন্যান্য রাজনৈতিক দল, যারা সরকার উৎখাতের কথা বলেন। তারা আজ মানুষের পাশে নেই কেন? বুদ্ধিজীবীদের পরামর্শ বা বুদ্ধি তখনই পাওয়া যায়, যখন সব সিদ্ধান্ত বা কাজ সরকার সম্পন্ন করে ফেলে।

প্রধানমন্ত্রী বলেন, যতদিন করোনা থাকবে ততোদিন এ  সহযোগিতা অব্যাহত রাখা হবে। যারা বিরোধী দল বলে নিজেদের ভাবছে, এই দুযোগে তারা কোথায়? কয় জনকে সহযোগিতা করেছে?