• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতায় মমতার তৃণমূল, টানা তৃতীয়বারের মতো

দখিনের সময়
প্রকাশিত মে ২, ২০২১, ১৪:১৩ অপরাহ্ণ
পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতায় মমতার তৃণমূল, টানা তৃতীয়বারের মতো

দখিনের সময় ডেক্স:

ভারতের পশ্চিমবঙ্গে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। বিধানসভা নির্বাচনের বেসরকারি ফলাফলে জয় পেয়েছে দলটি। হাড্ডাহাড্ডির লড়াইয়ের পর সামান্য ব্যবধানে জয় পেল রাজ্যে ক্ষমতাসীন মমতা বন্দোপাধ্যায়ের দলটি। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতায় মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল।

বেসরকারি ফলাফলে তৃণমূল পেয়েছে ১৫৮টি আসন। সামান্য ব্যবধানে পিছিয়ে থাকা বিজেপি পেয়েছে ১২৪টি আসন। এদিকে, কংগ্রেস ও সিপিএম জোট পেয়েছে মাত্র ৪টি আসন। আজ রবিবার(২ মে) সকাল সাড়ে আটটায় শুরু হয় ভোটগণনা। করোনার কারণে এবার কাউন্টিং হলের সংখ্যা দ্বিগুণ করা হয়েছিল। নন্দীগ্রামে জয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামান্য ব্যবধানে পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট আসন ২৯৪টি। প্রার্থীর মৃত্যুতে দুটি আসনে ভোট হয়নি। রাজ্যটিতে দীর্ঘ আট পর্বের নির্বাচন শেষ হয় ২৯শে এপ্রিল।