• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা সেতুর অগ্রগতি ৯৩ ভাগ, যান চলাচলের জন্য উন্মুক্ত হবে আগামী বছর জুনে

দখিনের সময়
প্রকাশিত মে ২, ২০২১, ১৪:৫৫ অপরাহ্ণ
পদ্মা সেতুর অগ্রগতি ৯৩ ভাগ, যান চলাচলের জন্য উন্মুক্ত হবে আগামী বছর জুনে

বিশেষ প্রতিনিধি:

পদ্মা সেতুর কাঠামো নির্মাণের কাজ শেষ হয়েছে। আগামী বছর জুন মাসে পদ্মাসেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এ পর্যন্ত মূল সেতুর নির্মাণ কাজের অগ্রগতি শতকরা ৯৩.২৫ ভাগ। নদী শাসন কাজের অগ্রগতি শতকরা ৮৩ ভাগ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৫.৫ ভাগ। সড়ক পারিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

আজ রবিবার(২ মে) সকালে সিলেট জোন, বিআরটিসি ও বিআরটএ’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা জানান সেতুমন্ত্রী। সরকারি বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভায়াডাক্টের সর্বশেষ গার্ডার স্থাপনের মধ্য দিয়ে পুরো সেতুর কাঠামো নির্মাণের কাজ শেষ হয়েছে।

মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, করোনার গতিবিধি বোঝা বড়ই মুশকিল, কখন কী রূপ ধারণ করে বোঝা যায় না। তাই স্বাস্থ্যবিধি শতভাগ মেনে চলা এবং মাস্ক পরার কোন বিকল্প নেই। স্বাস্থ্যবিধি মেনে চলায় আমাদের আরও মনোযোগী হতে হবে। তিনি বলেন, ভারতে আজকে কী অবস্থা! একটি বেড ও অক্সিজেনের জন্য হাহাকার। হাসপাতালে যাওয়ার আগেই মানুষ মারা যাচ্ছে। তাদের শেষকৃত্য করতে শ্মশান ও কবরস্থান খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের এখন সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।