• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত খালেদার শ্বাসকষ্ট বেড়েছে, সিসিইউতে স্থানান্তর

দখিনের সময়
প্রকাশিত মে ৩, ২০২১, ১৭:০৫ অপরাহ্ণ
করোনা আক্রান্ত খালেদার শ্বাসকষ্ট বেড়েছে, সিসিইউতে স্থানান্তর

দখিনের সময় ডেক্স:

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।

সোমবার (০৩ মে) বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে খালেদা জিয়ার বিষয়ে শুক্রবার (৩০ এপ্রিল) তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ জানান, বেগম জিয়ার আরও কয়েকটি পরীক্ষা করাতে হবে। সব পরীক্ষা শেষ হতে আগামী সোমবার পর্যন্ত লাগতে পারে। সব পরীক্ষা শেষে রিপোর্ট পর্যালোচনার পর তাকে বাসায় নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।

চলতি বছরের ১০ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ‘ফিরোজা’য় চিকিৎসক টিম গঠন করে অধ্যাপক ডা. এফএম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। করোনা আক্রান্তের ১৪ দিন পার হওয়ার পর আবারও খালেদা জিয়ার নমুনা পরীক্ষা করা হয়; কিন্তু ফল করোনা পজিটিভ আসে। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।