• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার ভারতীয় স্ট্রেইন দেশে এসেছে কিনা জানা যাবে কিছু দিন পর: মুখপাত্র

দখিনের সময়
প্রকাশিত মে ৩, ২০২১, ১৭:১৫ অপরাহ্ণ
করোনার ভারতীয় স্ট্রেইন দেশে এসেছে কিনা জানা যাবে কিছু দিন পর: মুখপাত্র

দখিনের সময় ডেক্স:

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলেছেন, করোনাভাইরাসের ভারতীয় স্ট্রেইন বাংলাদেশে এসেছে কি না, তা এখনই বলা যাচ্ছে না। আরও কিছু দিন পর এ বিষয়ে জানা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম। আজ সোমবার(৩ মে) দুপুরে ভার্চুয়াল বিফ্রিংয়ে এ কথা বলেন তিনি। কোভিড-১৯ এর ভারতীয় স্ট্রেইন বাংলাদেশে এসেছে কি না এটি হয়তো আমরা আরও কিছু দিন পরে বলতে পারব। কারণ অনেকেই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম বলেন, যাদের পজিটিভ পাচ্ছি তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং সেই নমুনা জিনোম সিকোয়েন্সের (সম্পূর্ণ জিন-নকশা) জন্য পাঠানো হচ্ছে। জিনোম সিকোয়েন্সের একটু সময় লাগে। নাজমুল ইসলাম বলেন, অক্সফোর্ডের টিকার প্রথম ডোজ যারা নিয়েছেন এবং দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করছেন, তারা যদি অক্সফোর্ডের টিকা না পান সে ক্ষেত্রে কী করবেন—সে বিষয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থা এবং টিকা উৎপাদনকারী কোম্পানিগুলো আমাদের নির্দিষ্ট করে কোনো পরামর্শ দেননি। প্রথম টিকা যে কোম্পানির নেওয়া হয়েছে, দ্বিতীয় ডোজও সেই কোম্পানির নিতে হবে।

নাজমুল ইসলাম   আরও বলেন, আমরা ১২ সপ্তাহ অপেক্ষা করব। ভ্যাকসিন নিয়ে সারা বিশ্বে এক ধরনের ডিপ্লোম্যাসি আছে, এক ধরনের রাজনীতি আছে। তারপরও মানবতার চূড়ান্ত জয়গান সেটি যেন হয়। আমরা এ পর্যন্ত দেখেছি, শেষ পর্যন্ত বাংলাদেশ সাফল্য পেয়েছে। যে কারণে আস্থা রাখতে চাই, আমরা ভ্যাকসিন পেয়ে যাব। তাহলে আমরা দ্বিতীয় ডোজটিও অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে শেষ করতে পারব।