• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে করোনা নিয়ে আরো শঙ্কা, এবার দেখা দেবে চিকিৎসক-নার্স সংকট

দখিনের সময়
প্রকাশিত মে ৫, ২০২১, ১৮:৫২ অপরাহ্ণ
ভারতে করোনা নিয়ে আরো শঙ্কা, এবার দেখা দেবে চিকিৎসক-নার্স সংকট

দখিনের সময় ডেক্স:

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই ভারতজুড়ে। এর মধ্যে আরও আশঙ্কার কথা জানালেন বিশ্বখ্যাত কার্ডিয়াক সার্জন ডা. দেবী শেঠি। তিনি বলেন, বর্তমানে সারা ভারতে কোভিড রোগীরা অক্সিজেন সঙ্কটের মুখোমুখি হয়েছে। কিন্তু আগামী দিনে এর থেকেও বড় সমস্যা আসতে চলেছে। জীবনদায়ী গ্যাসের ঘাটতির পর এবার চিকিৎসকদের ঘাটতিও আসতে চলেছে।

সম্প্রতি সিমবায়োসিস ইন্টারন্যাশনাল আয়োজিত একটি ভার্চুয়াল সম্মেলনে এমনই আশঙ্কার কথা জানান ডা. শেঠি। তিনি আরও বলেন, একবার অক্সিজেন সমস্যা সমাধান হয়ে গেলে পরের কয়েক সপ্তাহের মধ্যে পরবর্তী সমস্যাটি আইসিইউতে রোগীদের মৃত্যুর কারণ হবে। কারণ তাদের যত্ন নেওয়ার জন্য কোনও নার্স এবং চিকিৎসক নেই। এমনটাই ঘটতে যাচ্ছে।

প্রখ্যাত এই হৃদরোগ বিশেষজ্ঞ বলেন, মে মাস থেকেই সমস্যা বাড়তে থাকবে। প্রত্যেক ডাক্তার কিংবা নার্সদের কোভিড আইসিইউতে চার থেকে পাঁচ ঘণ্টা কাজ করতে অসুবিধা হয়। কোভিডের প্রথম পর্যায় থেকে চিকিৎসকরা কাজ করছেন, তারা মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছেন, অনেকেই সংক্রমিত হয়েছেন এই রোগে। ডা. দেবী শেঠির মতে, ভারতে মহামারীর এই সঙ্কটে অবিলম্বে ২ লক্ষ নার্স নিয়োগ করা উচিত।