• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের ছুটিতে থাকতে হবে নিজ নিজ কর্মস্থলে, তিন দিনের বেশি ছুটি নয়

দখিনের সময়
প্রকাশিত মে ৫, ২০২১, ১৯:২৫ অপরাহ্ণ
ঈদের ছুটিতে থাকতে হবে নিজ নিজ কর্মস্থলে, তিন দিনের বেশি ছুটি নয়

দখিনের সময় ডেক্স:

সরকারি-বেসরকারি কর্মজীবীদের কর্মস্থলে থাকতে হবে। এ নির্দেশনা দিয়ে আজ বুধবার(৫ মে) প্রজ্ঞাপন জারি করেছে সরকার।  চলমান লকডাউন বা বিধি-নিষেধ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। আর লকডাউনের মধ্যেই পড়েছে ঈদের ছুটি। এই সময়ে বন্ধ থাকবে দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন।

এদিকে, গতকাল(৪ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, ঢাকায় সংক্রমণের মাত্রা বেশি। ঢাকা থেকে যাতে মানুষ যেতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি-বেসরকারি সবার ক্ষেত্রেই এই নির্দেশনা প্রযোজ্য হবে জানিয়ে তিনি বলেন, কেউ তিন দিনের বেশি ছুটি দিতে পারবে না।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত ৩ মে ভার্চুয়্যাল মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘সরকার সিদ্ধান্ত নিয়েছে কোনো বন্ধ দেওয়া যাবে না। ঈদের ছুটি তিনদিন, এর মধ্যে দু’দিন পড়েছে শুক্র ও শনিবার। শিল্পকারখানাও এই সময়ে বন্ধ দিতে পারবে না।’