• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভালো নেই বেগম খালেদা জিয়া, হার্ট ও ফুসফুসের অস্বাভাবিক অবস্থা

দখিনের সময়
প্রকাশিত মে ৬, ২০২১, ১০:৩৬ পূর্বাহ্ণ
ভালো নেই বেগম খালেদা জিয়া, হার্ট ও ফুসফুসের অস্বাভাবিক অবস্থা

দখিনের সময় ডেক্স:

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া ভালো নেই। গণমাধ্যমে প্রকাশিত খবর মেডিকের রিপোটর্ট যা আছে তাতে তাঁর হার্ট ও ফুসফুসের অস্বাভাবিক অবস্থা বোঝাচ্ছে। এর সঙ্গে নানান শারীরিক সমস্যা রয়েছে বেগম খালেদা জিয়ার।

এর মধ্যেই সাবেক এই প্রধানমন্ত্রীর ফুসফুস থেকে দুবার তরণ পদার্থ অপসারণ করা হয়েছে। আগে থেকেই হার্টে সমস্যা আছে। ডায়াবেটিসের মাত্রাও বেশি। এ ছাড়া আর্থ্রাইটিস এবং আরও কিছু সমস্যাও আছে।

বেগম খালেদা জিয়ার শরীরের অবস্থা যে কোনো সময় ‘খুবই খারাপ’হয়ে যেতে পারে- এমন শঙ্কার কথা গণমাধ্যকে জানিয়েছেন তার চিকিৎসকরা। সূত্রমতে, বেশি ভাবাচ্ছে সাবেক এ প্রধানমন্ত্রীর চিকিৎসায় ১০ চিকিৎসক নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ডকে।

এরই মধ্যে গতকাল(৫ মে) রাতে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, বিএনপির এই শীর্ষনেত্রীর শ্বাসকষ্ট দেখা দিয়েছে। এ অবস্থায় তার এনজিওগ্রাম করানো দরকার বলে মনে করছেন চিকিৎসকরা। কিন্তু তার শরীরের বর্তমান যে অবস্থা, তাতে সেটিও ঝুঁকিপূর্ণ হবে বলে মনে করছে মেডিক্যাল বোর্ড। বোর্ডের পক্ষ থেকে বিএনপির সংশ্লিষ্ট নেতা এবং খালেদা জিয়ার পরিবারের দায়িত্বশীল ব্যক্তিদের এমনটিই জানানো হয়েছে।