• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিভিন্ন মহলের চাপে গণপরিবহন চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

দখিনের সময়
প্রকাশিত মে ৬, ২০২১, ২০:২০ অপরাহ্ণ
বিভিন্ন মহলের চাপে গণপরিবহন চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

দখিনের সময় ডেক্স:

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যে বিভিন্ন মহলের চাপে গণপরিবহন চালু করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার(৬মে) একটি ভার্চুয়াল আলোচনা সভায় অংশ নিয়ে এ মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন ‘করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় করণীয় এবং অক্সিজেন সংকট ও উত্তরণের উপায়’শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ মুবিন খান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজধানী ঢাকা ও জেলার মধ্যে গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হলেও ট্রেন এবং লঞ্চ বন্ধ রয়েছে। ভ্রমণের কারণে বিভিন্ন এলাকায় করোনা সংক্রমণ বেড়েছে। যে মাসে সংক্রমণ বেড়েছে, সেই মাসে আমরা খোঁজ নিয়ে দেখেছি প্রায় ২৫ লাখ মানুষ বিভিন্ন স্থানে ভ্রমণ করেছেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকবলেন, ভারতের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। ভারতেও করোনা নিয়ন্ত্রণে ছিল। স্বাস্থ্যবিধি না মেনে করোনার মধ্যে নির্বাচন, হোলি খেলা, বিয়ে অনুষ্ঠান করায় তাদের সংক্রমণ বেড়ে গেছে। আমাদের সতর্ক হতে হবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ থাকবে।