• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হেফাজত নেতা গ্রেফতার হলো সিলিটে

দখিনের সময়
প্রকাশিত মে ৭, ২০২১, ০৪:৫৭ পূর্বাহ্ণ
হেফাজত নেতা গ্রেফতার হলো সিলিটে

দখিনের সময় ডেক্স:

হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেফতার করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।

সিআইডির ঢাকার একটি টিম বৃহস্পতিবার (৬ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে নগরের বনকলাপাড়া আব্বাসী জামে মসজিদ থেকে তাকে গ্রেফতার করে।

সহিংসতা ও তাণ্ডবের দায়ে সারাদেশে হেফাজত নেতাদের গ্রেফতার অভিযান চললেও সিলেটে এই প্রথম পদবীধারী হেফাজতের কোনো নেতাকে গ্রেফতার করা হলো।

বনকলাপাড়া আব্বাসী জামে মসজিদ কমিটির সেক্রেটারি আব্দুল মুকিত অপিও শাহীনুর পাশাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে আসা সিআইডির একটি দল বিমানবন্দর থানা পুলিশের সহযোগিতায় শাহীনুর পাশাকে ধরে নিয়ে যায়।বনকলাপাড়া মসজিদের পাশেই পাশার বাসা।

চারদলীয় জোট সরকারের আমলে এই জোটের প্রার্থী হিসেবে এমপি হন শাহীনুর পাশা। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের মৃত্যুর পর তার আসনে উপ নির্বাচনে এমপি নির্বাচিত হন তিনি।