• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ারে বিদেশ যাত্রার প্রস্তুতি সম্পন্ন, আনুষ্ঠানিক অনুমতির অপেক্ষা

দখিনের সময়
প্রকাশিত মে ৭, ২০২১, ২১:২৩ অপরাহ্ণ
খালেদা জিয়ারে বিদেশ যাত্রার প্রস্তুতি সম্পন্ন, আনুষ্ঠানিক অনুমতির অপেক্ষা

দখিনের সময় ডেক্স:

সরকারের ইতিবাচক সারা পেয়ে বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি ও তার পরিবার। খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা নিতে চান। সেখানে তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জোবাইদা রহমান রয়েছেন। এর আগে বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে সরকারের কাছে আবেদন করেন তার ছোট ভাই শামীম এস্কান্দার।

করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ নিতে তার পরিবার সরকারের কাছে আবেদন করেছে। তারই প্রেক্ষিতে সরকার আবেদনে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তবে এখনও মেলেনি আনুষ্ঠানিক অনুমোদন।

সরকারের অনুমতি পেলে যেকোনো সময় তাকে নিয়ে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বে খালেদা জিয়াসহ অন্যান্য সদস্যরা। খালেদা জিয়ার সঙ্গে কারা যাচ্ছেন সেটি এখনও শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। তবে তার সঙ্গে যাবেন এমন দুই চিকিৎসক এবং পরিবারের সদস্যদেরও ভিসার জন্য পাসপোর্ট জমা দেওয়া হবে। সূত্র বলছে, খালেদা জিয়াকে নিয়ে লন্ডন যাবেন তার ছোট ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা। এ ছাড়া ব্যক্তিগত চিকিৎসক ও গৃহকর্মী ফাতেমাও বিদেশ যাবেন। তবে সরকারের আনুষ্ঠানিক অনুমতি পাওয়া এবং যারা তার সঙ্গে যাবেন তাদের ভিসা হওয়ার সঙ্গে সঙ্গেই উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তারা।

রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে সরকারের পক্ষ থেকে ‘মৌখিক অনুমতি’ পাওয়া গেছে বলে পরিবার জানায়। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গতকালের মতো আজও স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। আজ শুক্রবার (৭ মে) সন্ধ্যায় খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে গণমাধ্যমকে এসব কথা জানানো হয়।