• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে, শনিবার থেকে পাটুরিয়া-মাওয়া ঘাটে ফেরিতে যাত্রী পারাপার বন্ধ

দখিনের সময়
প্রকাশিত মে ৮, ২০২১, ০১:৩০ পূর্বাহ্ণ
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে, শনিবার থেকে পাটুরিয়া-মাওয়া ঘাটে ফেরিতে যাত্রী পারাপার বন্ধ

দখিনের সময় ডেক্স:

শনিবার থেকে পাটুরিয়া ও মাওয়া ঘাটে দিনে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। ফেরি শুধু রাতে চলাচল করবে । তবে শুধু পণ্যবাহী পরিবহন নিয়ে। শুক্রবার ঘাটগুলোতে ঈদে বাড়িফেরা মানুষের উপচে পড়া ভিড় হওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বিআইডব্লিউটিসি থেকে বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করা হয়েছে।

ঘাট কর্তৃপক্ষ জানান, ঈদকে সামনে রেখে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দিয়ে ঘরে ফিরছে মানুষ। ভোর থেকে এ নৌরুটে মানুষ ও যানবাহনের ভিড় বাড়তে থাকে। সকাল সাড়ে ৮টার দিকে ঘাট এলাকায় যানবাহন ও যাত্রীর চাপ আরও বেড়ে যায়।

এছাড়াও শুক্রবার সকাল ঈদকে সামনে রেখে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে ঘরমুখো মানুষের ঢল নামে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যক্তিগত ও ভাড়া যানবাহনে করে ঘাট এলাকায় জড়ো হয় লাখ লাখ মানুষ।

ঘাট কর্তৃপক্ষ জানায়, গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় যাত্রীদের অনেক চাপ বেড়ে যায়। ফেরিতে বিঘ্নিত হচ্ছে গাড়ি পারাপার। এতে ঘাট এলাকায় আটকা পড়েছে ব্যক্তিগত ও পণ্যবাহী সহস্রাধিক যানবাহন। এসব যাত্রী ও যানবাহন পারাপারে নৌরুটে বর্তমানে ১৩টি ফেরি চলাচল করছে।

এদিকে শুক্রবার বিকেলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ফেরিতে গাদাগাদি করে ভ্রমণের কারণেও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। এ সময় তিনি দেশের মানুষকে ভিড়ের মধ্যে দোকানপাট ও শপিংমলে না যাওয়ার জন্য আহ্বান জানান।

করোনা ভাইরাস সংক্রমণের ভয়াবহতা তুলে ধরে মন্ত্রী বলেন, এভাবে চলতে থাকলে হাসপাতালেও জায়গা হবে না। করোনার টিকা পাওয়ার জন্য রাশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।