• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে ঘরমুখো মানুষের ঢল ঠেকাতে, ফেরিঘাটে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত

দখিনের সময়
প্রকাশিত মে ৯, ২০২১, ০১:৩৮ পূর্বাহ্ণ
ঈদে ঘরমুখো মানুষের ঢল ঠেকাতে, ফেরিঘাটে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত

দখিনের সময় ডেক্স।।

করোনা ভাইরাসের সংক্রমণ ও ঈদে ঘরমুখো মানুষের ঢল রোধে দেশের প্রধান দুই ফেরিঘাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে।

রোববার (৯ মে) সকাল থেকে পাটুরিয়া ও শিমুলিয়ায় বিজিবি মোতায়েন করা হবে।

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট নিয়ন্ত্রণে মানিকগঞ্জ জেলার পাটুরিয়া ঘাটে এক প্লাটুন এবং বারবারিয়া ও সিংগাইরের ধল্লা এলাকায় এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। অন্যদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে মোতায়েন করা হবে ২ প্লাটুন বিজিবি।

শনিবার (০৮ মে) সরকারের এক সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

উল্লেখ্য, ঈদে বাড়ি যাওয়ার জন্য শনিবার ফেরিঘাটে মানুষের প্রচণ্ড ভিড় দেখা গেছে। করোনা মহামারির কারণে সরকারি যে বিধিনিষেধ কার্যকর আছে সেটির সুস্পষ্ট লঙ্ঘন ঘটেছে ফেরিঘাটে। এ নিয়ে দিনভর ব্যাপক আলোচনা-সমালোচনা ছিল।