• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে ফেরিঘাটে জনস্রোত ঠেকাতে রবিবার থেকে বিজিবি মোতায়েন

দখিনের সময়
প্রকাশিত মে ৯, ২০২১, ০৭:০৩ পূর্বাহ্ণ
বাংলাদেশে ফেরিঘাটে জনস্রোত ঠেকাতে রবিবার থেকে বিজিবি মোতায়েন

দখিনের সময় ডেক্স:

ঢাকা শহর থেকে দেশের বিভিন্ন প্রান্তে মানুষজনের যাতায়াত বন্ধ করতে আজ রবিবার (৯এপ্রিল) থেকে ফেরিঘাটগুলোতে আধাসামরিক বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন থাকবে। মাওয়া ফেরিঘাট এবং ধলেশ্বরী ব্রিজে দুই প্লাটুন বিজিবি এরই মধ্যে মোতায়েন করা হয়েছে। খবর সূত্র: বিবিসি।

আন্ত:জেলা গণপরিবহন এবং ফেরি সার্ভিস বন্ধ রয়েছে। মানুষ জনের চলাচল নিরুৎসাহিত করার জন্য রাস্তায় এবং ফেরিঘাটে বিজিবি চেকপোস্ট থাকবে। তবে মৃতদেহ বহনকারী গাড়ি, রোগী এবং পণ্যবাহী গাড়ি পারাপারের জন্য ফেরি চলাচল করবে।

গত দুই দিন মুন্সীগঞ্জের মাওয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে হাজার-হাজার মানুষ ভিড় করেছে। এদের অনেকে ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়ি গেছেন। ফলে করোনা সংক্রমনের ঝুকি বহু গুণ বেড়েগেছে। এমন পরিস্থিতি যাতে আর তৈরি না হয় সেজন্য বিজিবি মোতায়েন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

কর্মকর্তারা বলছেন, মাওয়া এবং পাটুরিয়ার ফেরিঘাটে শুক্র এবং শনিবার হাজার-হাজার মানুষ ভিড় করলে এক পর্যায়ে ফেরি দিয়ে লোকজনকে নদী পার করে দিতে বাধ্য হয়েছে সংশ্লিষ্টরা। এই পরিস্থিতি তৈরি না হয় সেজন্য বিজিবি কড়া অবস্থানে থাকবে বলে কর্মকর্তারা বলছেন। মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সরকার যে পদক্ষেপ নিয়েছে সেটি যাতে ঠিকমতো বাস্তবায়ন হয় সেজন্য বিজিবি মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে। জেলার তিনটি স্থানে বিজিবি চেকপোস্ট থাকবে। যাতে কেউ সে জেলার ভেতরে কিংবা বাইরে যেতে না পারে।