• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা, কবু বাড়ছে ঘরমুখি মানুষের ভিড়

দখিনের সময়
প্রকাশিত মে ১০, ২০২১, ০৬:২৫ পূর্বাহ্ণ
এবার অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা, কবু বাড়ছে ঘরমুখি মানুষের ভিড়

দখিরে সময় ডেক্স:

করোনা মহামারি পরিস্থিতিতে ঘরমুখি মানুষের ঢল ঠেকাতে এবার ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফেরি বন্ধের ঘোষণার পরও হাজার হাজার যাত্রী ফেরিঘাটে অপেক্ষা করছে। ঘরমুখি মানুষের ভিড় শুধু বাড়ছেই।

শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি বন্ধের ঘোষণা দিয়ে যাত্রীদের ঘাট ছাড়তে নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিআইডব্লিউটিসি। নির্দেশনায় বলা হয়েছে, দিনে এই নৌপথে আর ফেরি চলাচল করবে না। রাতে পচনশীল পণ্যবাহী গাড়ি পার করা হলেও কোনো ধরনের যাত্রী পার করা হবে না।

রবিবার সরেজমিনে দেখা যায়, শিমুলিয়া ঘাটের এক কিলোমিটার আগে চেকপোস্ট বসিয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা যাত্রীবাহী কোনো গাড়ি ঘাটে যেতে দিচ্ছেন না। তবে ঘাট এলাকার আশেপাশের বিভিন্ন পথ ধরে যাত্রীদের আসতে দেখা যায়। চেকপোস্ট দিয়েও পায়ে হেঁটে আসতে দেখা যায় যাত্রীদের। সকালে শিমুলিয়া থেকে দুটি ফেরিতে প্রায় পাঁচ হাজার যাত্রী পার হওয়ার পর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের উপস্থিতি বাড়তে শুরু করে। ফেরির টার্মিনালে অবস্থান নেন শতাধিক যাত্রী। বিকাল ৩টা থেকে বৃষ্টি শুরু হলে অপেক্ষমাণ যাত্রীরা বিপাকে পড়েন।

ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দুটি ফেরিতে লাশবাহী গাড়ি ও যাত্রী পার করার পর সিদ্ধান্ত হয়েছে দিনে আর ফেরি চলাচল করবে না। বিকাল সাড়ে ৩টায় যাত্রীদের ফিরে যেতে বলে পুলিশ, স্থানীয় প্রশাসন ও ঘাট কর্তৃপক্ষ। মাইকিং করে যাত্রীদের ঘাট ত্যাগ করার অনুরোধ জানানো হয়। শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসির ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, রোববার দুপুর থেকে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে। যেসব পণ্যবাহী যানবাহন পারের অপেক্ষায় আছে এসব রাতে পার করা হবে।