• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত মাদক গ্রহণের কারণে অস্বাভাবিক ছিলেন মুনিয়া?

দখিনের সময়
প্রকাশিত মে ১০, ২০২১, ০৯:৪১ পূর্বাহ্ণ
অতিরিক্ত মাদক গ্রহণের কারণে অস্বাভাবিক ছিলেন মুনিয়া?

দখিনের সময় ডেক্স:

মোসারাত জাহান মুনিয়ার কি মাদকাশক্ত ছিলেন?  তদন্তকারী একটি সূত্রের মতে, মুনিয়ার জীবনযাপনের যেসব তথ্য পাওয়া যাচ্ছে তাতে এটা অস্বাভাবিক নয় যে, মুনিয়া মাদক গ্রহণ করতেন। তিনি আসলেই মাদক গ্রহণ করতেন কি না এবং যেদিন মারা যান ওইদিন অতিরিক্ত মাদক গ্রহণের কারণে ‘অস্বাভাবিক’ ছিলেন কি না সেটিও তদন্তের একটি গুরুত্বপূর্ণ বিষয়।

এ জন্য মুনিয়ার ভিসেরা প্রতিবেদনের অপেক্ষা করছেন তদন্ত কর্মকর্তারা। এমনটাই সূত্র জানিয়েছে।  উল্লেখ্য, রাজধানীর গুলশান থেকে গত ২৬ এপ্রিল মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত মাদক সেবনের কারণে অনেকে আত্মহত্যার পথে পা বাড়ায়। বাংলাদেশে প্রতি বছর গড়ে ১০ হাজারের বেশি মানুষ আত্মহত্যা করে। এক গবেষণায় দেখা গেছে, এদের ৬৫ শতাংশ মানুষই মাদকাসক্ত হয়ে থাকে। আর এ কারণেই মুনিয়ার যে ময়নাতদন্ত প্রতিবেদন, ভিসেরা প্রতিবেদন ও অন্যান্য প্রতিবেদন তৈরির ক্ষেত্রে তার মাদক গ্রহণের পরীক্ষাটি জরুরি।