• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্মিত হচ্ছে ‘মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম ইমাম ভবন’, ইমামদের জন্য কিছু করতে পারাটা ভাগ্যের ব্যাপার: মেয়র সাদিক

দখিনের সময়
প্রকাশিত মে ১২, ২০২১, ০৫:০৭ পূর্বাহ্ণ
নির্মিত হচ্ছে ‘মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম ইমাম ভবন’, ইমামদের জন্য কিছু করতে পারাটা ভাগ্যের ব্যাপার: মেয়র সাদিক

আবরার হাসনাইন:

 বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম এর নামে বরিশাল নগরীতে নির্মিত হচ্ছে পাঁচ তলা বিশিষ্ট ‘ইমাম ভবন’। এর নামকরণ করা হয়েছে, ‘মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম ইমাম ভবন’। যেখানে থাকবে একটি হেফজখানা, একটি কনফারেন্স রুম এবং দূর-দূরত্ব থেকে আগত ইমামদের জন্য বিশ্রামাগার।

মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম ইমাম ভবন’ -এর ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ও মেনাজাত শেষে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, ইমাম-মুয়াজ্জিনরা সমাজের সম্মানীত মানুষ। তাদের জন্য কিছু করতে পারাটা ভাগ্যের ব্যাপার। এই চিন্তা ধারা থেকেই ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘ইমাম ভবন’ নির্মান করা হচ্ছে। মেয়র জানান, ‘কীর্তনখোলা নদীর তীরবর্তীস্থানে নির্মিতব্য এই ভবনটি হবে বরিশালের অন্যতম নান্দনিক ভবন। যেখানে থাকবে চার হাজার স্কয়ারফিট আয়তনের পাঁচ তলা বিশিষ্ট ইমাম ভবন।

সোমবার বিকালে নগরীর বন্দ রোডস্থ ভাটারখাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্নে এই ‘ইমাম ভবন’র ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ফলক উন্মোচন এবং দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে ‘মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম ইমাম ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্।

এসময় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এ.কে.এম জাহাঙ্গীর হোসাইন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফারুক হোসেন, বিসিসি’র প্যানেল মেয়র গাজী নাইমুল হোসেন লিটু প্রমুখ উপস্থিত ছিলেন।