• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘লকডাউন’-এর মেয়াদ আবার বাড়ছে, পুলিশ পাবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

দখিনের সময়
প্রকাশিত মে ১৩, ২০২১, ১৭:৫৩ অপরাহ্ণ
‘লকডাউন’-এর মেয়াদ আবার বাড়ছে, পুলিশ পাবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

দখিনের সময় ডেক্স:

করোনাভাইরাস মহামারির কারণে চলমান ‘লকডাউন’ ঈদের পরেও আরও এক সপ্তাহ বাড়তে পারে। একই সঙ্গে মাস্ক ব্যবহার করাতে পুলিশকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার(১৩মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সংবাদমাধ্যমকে এ কথা জানান।

দেশজুড়ে চলমান বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত থাকছে- উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ১৬ মের পর আরও এক সপ্তাহের জন্য বিধিনিষেধ বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। একইসঙ্গে মাস্ক পরা বাধ্যতামূলক করতে পুলিশকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল থেকে করোনাভাইরাস নিয়ন্ত্রণে বিভিন্ন মাত্রায় বিধিনিষেধ চলছে। বর্তমানে দূরপাল্লার গণপরিবহন বন্ধ রয়েছে। একই জেলার মধ্যে বাস ও অন্যান্য গণপরিবহন চলছে। তবে যাত্রীবাহী লঞ্চ ও ট্রেন বন্ধ রয়েছে।