• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ঈদ, বৃষ্টির সম্ভাবনা

দখিনের সময়
প্রকাশিত মে ১৪, ২০২১, ০০:২২ পূর্বাহ্ণ
আজ ঈদ, বৃষ্টির সম্ভাবনা

দখিনের সময় ডেক্স:

ঈদ মোবারক। আজ ঈদ। গতকাল বৃহস্পতিবার(১৩মে)বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আজ শুক্রবার (১৪ মে) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এদিকে আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতেপারে।

বুধবার বাদ মাগরিব (১২ মে) বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সভায় জানানো হয়, বুধবার বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। শুক্রবার পবিত্র ঈদুল ফিতর।

সভায় জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য ধর্ম সচিব মো. নুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমানসহ দেশের বরেণ্য আলেমরা বৈঠকে উপস্থিত ছিলেন।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এবারের ঈদের দিন রাজধানী ঢাকায় ভোর থেকে  বৃষ্টি হতে পারে। সকাল থেকে আকাশ মেঘলা থেকে দিন গড়াতে রোদের দেখা মিলবে। সারা দেশেও সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্নভাবে বৃষ্টি হতে পারে, সঙ্গে দমকা হাওয়া ও আকাশে বিজলির ঝলকানি দেখা দিতে পারে। ফলে ঈদের সারা দিন গরম কমে কিছুটা আরামদায়ক অবস্থায় থাকতে পারে।