• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বায়তুল মোকাররমে ঈদের প্রথম ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত, শেষ জামায়াত সকাল পৌনে ১১টায়

দখিনের সময়
প্রকাশিত মে ১৪, ২০২১, ০৮:৩৯ পূর্বাহ্ণ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত, শেষ জামায়াত সকাল পৌনে ১১টায়

দখিনের সময় ডেক্স:

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরে প্রথম দু’টি জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লির নামাজে অংশ নিলেও সড়কে ছিল ভিড়। বায়তুল মোকাররমে প্রথম ঈদ জামাত হয় শুক্রবার সকাল ৭টায়। এত ইমামতি করেন মুফতি মিজানুর রহমান। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। এতে ইমামতি করেন মুফতি মুহিববুল্লাহিল বাকী নদভী।

প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হচ্ছে। তৃতীয় জামাত হবে সকাল ৯টায়। এ জামাতে ইমামতি করবেন মাওলানা এহসানুল হক। চতুর্থ জামাত সকাল ১০টায়। এ জামাতে ইমামতি করবেন মাওলানা মহিউদ্দিন কাসেম। সকাল পৌনে ১১টায় পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন মাওলানা ওয়ালিয়ূর রহমান খান। কোনো জামাতে ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।