• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের হাসপাতালে করোনা রোগীকে পুরুষ নার্সের ধর্ষণ, ২৪ ঘন্টা পর মৃত্যু

দখিনের সময়
প্রকাশিত মে ১৪, ২০২১, ১৯:৫৪ অপরাহ্ণ
ভারতের হাসপাতালে করোনা রোগীকে পুরুষ নার্সের ধর্ষণ, ২৪ ঘন্টা পর মৃত্যু

দখিনের সময় ডেক্স:

ভারতের সরকারি হাসপাতালে এক পুরুষ নার্স ধর্ষণ করেছে করোনায় আক্রান্ত এক রোগীকে। এর ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু হয় ওই নারীর। ভারতের মধ্য প্রদেশের ভোপালের একটি সরকারি হাসপাতালে এই ঘটনাটি ঘটেছে প্রায় এক মাস আগে। অভিযুক্তকে গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার(১৩মে) এ ঘটনা প্রকাশ করে পুলিশ।

৪৩ বছরের ওই নারী ভোপালের মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি ছিলেন। গত ৬ এপ্রিল এই ঘটনার কথা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান তিনি। এক চিকিৎসককে দেওয়া বিবৃতিতে অভিযুক্তকে চিহ্নিতও করেছিলেন তিনি। এরপরই তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং ওই দিনই তার মৃত্যু হয়।

অভিযুক্তের নাম সন্তোষ আহিরওয়ার। ৪০ বছর বয়সী সন্তোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তিনি ভোপাল সেন্ট্রাল জেলে রয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এর আগেও যৌন হয়রানির অভিযোগ রয়েছে। এ ছাড়া মদ্যপান করে ডিউটি করার অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে।