• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে ভারতীয় স্ট্রেইন: হ্যানকক

দখিনের সময়
প্রকাশিত মে ১৬, ২০২১, ১৮:৫৩ অপরাহ্ণ
দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে ভারতীয় স্ট্রেইন: হ্যানকক

দখিনের সময় ডেক্স:

ব্রিটেনের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক বলেছেন, স্থানীয় পর্যায়ে লকডাউন শিথিল হলে করোনার ভারতীয় স্ট্রেইন ‘দাবানলের মতো’ ছড়িয়ে পড়তে পারে। ম্যাট হ্যানকক আরও বলেন, ভ্যাকসিন না নেয়া মানুষের মধ্যে ভারতীয় স্ট্রেইন সত্যি দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে। তাই যত দ্রুত সম্ভব বেশি বেশি মানুষকে ভ্যাকসিন দিতে হবে। তিনি বলেন, লকডাউনের বিষয়ে আমরা ১৪ জুন চূড়ান্ত সিদ্ধান্ত নেব। সব সময় বলছি সতর্ক থাকতে হবে।

এদিকে ভারতীয় করোনার ধরনকে বিজ্ঞানীরা আরও বেশি ক্ষতিকর এবং সংক্রামক বলছেন। ডাবল মিউটেশনের ফলে করোনা মানুষকে বেশি হারে যেমন আক্রান্ত করছে, তেমনি অসুস্থও করছে বেশি। ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে দৈনিক মৃত্যু। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ৭৭ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৭০ হাজার ২৮৪ জনের।