• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার রাজনৈতিক পথ ছিল না মসৃণ, গ্রেনেড হামলাসহ হত্যা চেষ্টা হয়েছে ১৯ বার

দখিনের সময়
প্রকাশিত মে ১৭, ২০২১, ০৮:২৯ পূর্বাহ্ণ
শেখ হাসিনার রাজনৈতিক পথ ছিল না মসৃণ, গ্রেনেড হামলাসহ হত্যা চেষ্টা হয়েছে ১৯ বার

বিশেষ প্রতিনিধি:

নানান চাপে জেনারেল জিয়ার সামরিক সরকার দীর্ঘ ৬ বছর নির্বাসিত থেকে ১৯৮১ সালে শেখ হাসিনাকে স্বদেশ প্রত্যাবর্তন কবরতে দিতে বাধ্য হয়। কিন্তু তার রাজনৈতিক পথ মস্মৃণ ছিল না। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে আজকের অবস্থানে আসতে হয়েছে তাঁকে। শুধু তাই নয়। তাঁকে ১৯ বার হত্যার চেষ্টা চালানো হয়েছে। ২০০৪ সালে তাঁকে হত্যার জন্য চালানো গ্রেনেড হামলায় নিহত হয়েছে ২৪ জন। সেদিন অলৌকিকভাবে বেঁচেগেছেন বন্ধুকন্য।

দেশে ফেরার পর শুরনু হয় শেখ হাসিনার কঠিন রাজনৈতিক জীবন। শুধু তাই নয়, তাকে নানান ষড়যন্ত্র মোকাবিলা করে আজকের আবস্থানে পৌছাতে হয়েছে। জেনালের এরশাদের পতনের পর ১৯৯১ সালের সাধারণ নির্বাচনে কৌশলে আওয়ামী লীগের বিজয় হরণ করা হয়েছে। ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে নির্বাচিত হয় এবং ২৩ জুন ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এরপর আর এক কারসাজীতে আওয়ামী লীগকে আবার ক্ষমতার বাইরে নেয়া হয়।

কিন্তু ২০০৮ সালেল সংসদ নির্বাচনের পর পাল্টে গেছে দেশের রাজনৈতিক গতিধারা। টানা তিনবারসহ মোট চারবার প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করছেন বঙ্গবন্ধু কন্যা। দেশ ও জনগণের কল্যাণে অভূতপূর্ব অবদান রেখে চলেছেন। বঙ্গবন্ধুকন্যার দূবলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। তারই নেতৃত্বে ক্রমাগত প্রবৃদ্ধি অর্জনসহ মাথাপিছু আয় বাড়ছে, কমছে দারিদ্র্যের হার। দেশকে সুখী-সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত করতে তিনি ‘ভিশন-২০২১’ ও ‘ভিশন-২০৪১’ কর্মসূচি নিয়েছেন; গ্রহণ করেছেন ডেল্টাপ্ল্যান-২১০০। উন্নয়ন ও জনগণের কল্যাণে শেখ হাসিনার এসব যুগান্তকারী কর্মসূচি বাংলার ইতিহাসে হয়ে থাকবে চিরভাস্বর।