• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতিবাজ আমলারা কতটা বেপরোয়া, এটা তারই বহিঃপ্রকাশ: ড. কামাল

দখিনের সময়
প্রকাশিত মে ১৮, ২০২১, ২১:৩৭ অপরাহ্ণ
দুর্নীতিবাজ আমলারা কতটা বেপরোয়া, এটা তারই বহিঃপ্রকাশ: ড. কামাল

দখিনের সময় ডেক্স:

সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রযন্ত্রের দুর্নীতিবাজ আমলারা কতটা বেপরোয়া, এ ঘটনা তারই বহিঃপ্রকাশ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির রিপোর্ট সংগ্রহের কারণে রোজিনা ইসলামকে এই অবস্থায় পড়তে হয়েছে। আজ মঙ্গলবার(১৮মে) এক বিবৃতিতে এসব কথা বলেন ড. কামাল হোসেন ।

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে রোজিনা ইসলামকে সচিবালয়ে গেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন ও লাঞ্ছিত করার ঘটনা নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। রোজিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও তার দ্রুত মুক্তি দাবি করেন তিনি। রোজিনাকে হেনস্তাকারী অতিরিক্ত সচিবসহ জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান ড. কামাল হোসেন।