• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ষোড়শীর প্রেমে চিকিৎসক ধরা, ২০ লাখ টাকা কাবিনে রিয়ে করে রক্ষা

দখিনের সময়
প্রকাশিত মে ২৫, ২০২১, ০৭:৪১ পূর্বাহ্ণ
ষোড়শীর প্রেমে চিকিৎসক ধরা, ২০ লাখ টাকা কাবিনে রিয়ে করে রক্ষা

দখিনের সময় ডেক্স:

সার্জারি বিশেষজ্ঞ ডা. জিল্লুর রহমান সুমন ১৯ বছর বয়সী এক তরুণীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা খেয়েছেন। এ ঘটনা দিনাজপুরে। ডা. জিল্লুর রহমান কর্মরত দিনাজপুর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে।

রোববার(২৩মে) রাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ওই তরুনীর বাসায় রাত কাটাতে গিয়ে ধরা পড়েন ডা. জিল্লুর রহমান। পরে এলাকাবাসীর চাপের মুখে ওই তরুণীকে বিয়ে করতে বাধ্য হন ওই চিকিৎসক। তার বাড়ি ঠাকুরগাঁও পৌর শহরের গোয়ালপাড়া এলাকায়।

জানা যায়, উপজেলার এক তরুণীকে সঙ্গে চিকিৎসক সুমনের দীর্ঘ দিনের পরিচয় ছিল। এরপর স্ত্রীর পরিচয় গোপন রেখে ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন চিকিৎসক জিল্লুর রহমান সুমন। এরপর ওই তরুণীকে সঙ্গে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে বিভিন্ন আবাসিক হোটেল ও ভাড়া বাড়িতে থেকে একান্তে রাত কাটাতে শুরু করেন। কিন্তু বিধি বামি! রোববার রাতে ওই তরুণীর বাসায় রাত কাটাতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েন ডা. জিল্লুর রহমান।

এ ঘটনাটি ধামাচাপা দিতে দৌড়ঝাঁপ শুরু করেন ওই চিকিৎসকের পরিবারের লোকজন। ঘটনাটি সবখানে ছড়িয়ে পড়লে অবশেষে সোমবার(২৪মে) সন্ধ্যায় এলাকাবাসীর চাপের মুখে ওই তরুনীকে বিয়ে করতে রাজি হন চিকিৎসক সুমন। পরে এলাকাবসীর সামনে ২০ লাখ টাকা কাবিনে ওই তরুণীকে বিয়ে করেন। এ বিষয়ে পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলম জানান, দুইজনের কথা মত তাদের বিয়ে দেওয়া হয়েছে।