• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৮৪৮ শহীদের তালিকা ট্রাইব্যুনালে জমা দিলো বিএনপি

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ১৯:২৪ অপরাহ্ণ
৮৪৮ শহীদের তালিকা ট্রাইব্যুনালে জমা দিলো বিএনপি
দখিনের সময় ডেস্ক:
বিএনপি, জুলাই-আগস্ট আন্দোলনে নিহত ৮৪৮ জন শহীদের তালিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে। এই তালিকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ১৩ ফেব্রুয়ারি জমা দেয়া হয়। তালিকায় ৫২৪ জন শহীদ সরাসরি বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মী হিসেবে চিহ্নিত, বাকি ৩২৪ জন বিএনপি সমর্থক। এছাড়াও, আন্দোলনে আহত ৫ হাজারেরও বেশি নেতাকর্মী ও সমর্থকের নাম উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি, সারা দেশে ৮৪টি হত্যা মামলার নথিপত্রও ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয়া হয়েছে।
বিএনপি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নির্বিচারের হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেছে। বিএনপির গুম, খুন ও তথ্য সংরক্ষণ কমিটির সমন্বয়ক সালাহউদ্দিন খান সাংবাদিকদের এ তথ্য জানান।