• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যালেট বিপ্লবকে সামনে রেখে ঐক্যবদ্ধ হবার আহবান পাটোয়ারীর

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ণ
ব্যালেট বিপ্লবকে সামনে রেখে ঐক্যবদ্ধ হবার আহবান পাটোয়ারীর
দখিনের সময় ডেস্ক:
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দীন পাটোয়ারী বলেছেন, এ মাসের মধ্যে দল ঘোষণা করে গণতন্ত্রের পথে হাঁটা শুরু হবে। গণহত্যার বিচারের জন্য গণতন্ত্রের পথে যেতে হবে। বুলেটের পর ব্যালেটের বিপ্লব করা হবে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের সঙ্গে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নাসিরউদ্দীন পাটোয়ারী বলেন, পুরাতন ধারায় রাজনীতি চলার সুযোগ নাই। তরুণরা দুর্নীতিগ্রস্ত নয়। তরুণদের দমানোর কোনো সুযোগ নাই। স্থানীয় নির্বাচন চলবে, পাশাপাশি জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলবে।
নতুন দলের বিষয়ে নাসিরউদ্দীন পাটোয়ারী বলেন, দল চালানোর জন্য কিছু র‍্যাঙ্ক তৈরি করা হয়েছে। কিন্তু মাঠে সবাই ঐক্যবদ্ধ থাকবে। ব্যালেট বিপ্লবকে সামনে রেখে ঐক্যবদ্ধ হতে হবে। ছাত্রসংগঠনগুলোর উদ্দেশে তিনি বলেন, ছাত্রসংগঠনগুলোকে বলবো, ধীরে চলুন, না হয় ছাত্রলীগের মতো পরিণতি হবে। আপনাদের আমরা রক্ষা করতে পারবো না।